শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে ম্যাচ আয়োজনের জটিলতা কমাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগেভাগে শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থার সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ২০২৭ মৌসুম থেকে টুর্নামেন্টের সময়সূচিতে বড় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বর্তমানে সাধারণত মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হয়ে মে মাসের শেষ দিকে শেষ হয়। তবে নতুন পরিকল্পনায় ১০ মার্চ থেকে ১৫ মে'র মধ্যে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, যাতে শেষ পর্যায়ের ম্যাচগুলোতে বৃষ্টি বা প্রাক-বর্ষার প্রভাব না পড়ে।

এর আগে ২০২৪ সালে ২০২৭ পর্যন্ত আইপিএলের জন্য উইন্ডো নির্ধারণ করা হয়েছিল, যেখানে আসরটি ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত আয়োজনের কথা বলা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার কারণে ম্যাচ বিঘ্নিত হওয়ায় নতুন করে সময়সূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সাইকিয়া বলেন, শুধু বৃষ্টি নয়, তীব্র গরমও খেলোয়াড় ও দর্শকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তুলনামূলকভাবে ঠান্ডা সময়ে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে। তিনি আরও জানান, ইতোমধ্যে গেমস ডেভেলপমেন্ট বিভাগের সাবেক পেসার আবে কুরুভিলাকে সম্ভাব্য নতুন উইন্ডো খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে আইপিএলের ফরম্যাট ও ম্যাচ সংখ্যা নিয়েও ভবিষ্যতে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সাইকিয়া। তবে বর্তমান আন্তর্জাতিক সূচি বিবেচনায় তাৎক্ষণিকভাবে বড় পরিবর্তন কঠিন বলেও তিনি স্বীকার করেছেন। 

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

  • সর্বশেষ