শিরোনাম
◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৭:২৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত গোলে ফুটবলপ্রেমীদের নজর কাড়লেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের খেলাধুলার প্রতি আগ্রহ এবং তার ফুটবল ক্যারিয়ারের অজানা কিছু তথ্যও সামনে এনেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে ডি-বক্সের কাছাকাছি অবস্থানে থাকা এক নারী ফুটবলারের কাছ থেকে বল পান তিনি। এরপর চমৎকার দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে আবারও পাস আদান-প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যান। একপর্যায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি।

জাইমা রহমানের বাঁ পায়ের এমন দুর্দান্ত গোল দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার খেলোয়াড়সুলভ মনোভাব ও ফুটবল দক্ষতার প্রশংসা করছেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রশংসায় ভাসছেন তিনি।

  • সর্বশেষ