শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ 

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে রীতিমত উড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে টাইগ্রেস অধিনায়কের বিশ্বাস পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর জ্যোতি বলেন, ‘প্রথমত, আমরা টুর্নামেন্টটা ভালোভাবেই শুরু করেছিলাম। প্রথম জয়টি আমাদের মোমেন্টাম এনে দিয়েছিল, কিন্তু আমরা সেটাকে ধরে রাখতে পারিনি। এখন আমাদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। আমরা সত্যিই আশা করছি সেখানে ঘুরে দাঁড়াতে পারব। আমি বিশ্বাস করি, দল হিসেবে আমাদের সেই সামর্থ্য আছে। তাই আমরা সামনে তাকিয়ে আছি এবং পরবর্তী ম্যাচের অপেক্ষায় রয়েছি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে হতাশ বাংলাদেশের অধিনায়ক। হারের পেছনের কারণ অবশ্য খুঁজে পেয়েছেন উইকেট কিপার এই ব্যাটার। শুরুতে দ্রুত উইকেট হারানোর কারণে চাপে পড়ে যান বলে অভিমত তার।

জ্যোতি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি হতাশ। কারণ আমরা সবাই জানি যে দল হিসেবে আমরা এর চেয়ে ভালো। আমাদের বোলিং ইউনিট খুবই শক্তিশালী, তাই আমরা আগে ব্যাট করতে চেয়েছিলাম। যদি আমরা বোর্ডে কিছু রান তুলতে পারতাম, তাহলে তাদের (অস্ট্রেলিয়ার) ওপর কিছুটা হলেও চাপ তৈরি করার সুযোগ থাকত। কিন্তু তা হয়নি, কারণ প্রথম ১০ ওভারের মধ্যেই আমরা প্রায় পাঁচটি উইকেট হারিয়ে ফেলি। তখন মাঝের সারির ব্যাটারদের জন্য সেট হওয়া এবং রান তোলা খুব কঠিন হয়ে যায়।’

দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিনে বাংলাদেশ। আগামী ২০ জুন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। অস্ট্রেলিয়া ম্যাচের হতাশা ভুলে এই ম্যাচের দিকে তাকাতে চায় বাঘিনীরা। 

জ্যোতি বলেন, ‘দেখুন, যা হওয়ার তা হয়ে গেছে। এখন সেটা নিয়ে আর কিছু করার নেই। আমাদের বোলিং ইউনিট খুবই ভালো। যদি আমরা পাওয়ারপ্লেতে আরও কিছু উইকেট নিতে পারতাম, তাহলে হয়তো তাদের ওপর আরও চাপ তৈরি করতে পারতাম। আমরা মারুফাকে দিয়ে শুরু করেছিলাম এবং সে খুব ভালো বোলিং করেছে। যদি আরও কয়েকটি উইকেট নিতে পারতাম, তাহলে হয়তো কিছু সুযোগ তৈরি হতো।

  • সর্বশেষ