শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৪:১৮ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের হয়ে খেলবেন মেসি?  

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো। মাঠের লড়াইয়ে দুই দলের সমর্থকদের অন্যতম বড় তর্কের বিষয়ও তাদের কিংবদন্তি ফুটবলাররা।

ব্রাজিল পেলের নাম উচ্চারণ করে গর্ব করে, আর নীল-সাদা জার্সিধারীরা মারাদোনাকে নিয়ে সরব হয়। তবে এবারের বিশ্বকাপে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর যেন সুর বদলেছে ব্রাজিল শিবিরেও।

মজার ছলে হলেও, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ব্রাজিল দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সে দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ---- আজকাল

বিশ্বকাপে ব্রাজিল প্রথম ম্যাচেই হোঁচট খায়। মরক্কোর বিরুদ্ধে বিবর্ণ লেগেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তার পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুলা মেসিকে দলে চাওয়ার কথা বলেছেন। মরক্কোর বিরুদ্ধে ব্রাজিল প্রথম ম্যাচে জ্বলে উঠতে না পারলেও উদ্বিগ্ন নন লুলা। 

Advertisement

ব্রাজিল হোঁচট খেলেও আর্জেন্টিনা শুরু করেছে দুদ্দাড়িয়ে। প্রসঙ্গক্রমে এসেছে আর্জেন্টিনা ম্যাচের কথাও। তা নিয়ে প্রশ্ন উঠতেই হাসতে হাসতে লুলা বলেন, ''আমি ভাবছিলাম, মেসিকে ব্রাজিল দলে নেওয়া যায় কি না!

ব্রাজিলের প্রথম ম্যাচের ফল নিয়ে লুলার ব্যাখ্যা, ''জনশ্রুতি বলে, যখনই ব্রাজিলকে নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করে, তখনই তারা বিশ্বকাপ জেতে। দেখা যাক, এবার কী হয়।

এদিকে ২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না নেইমার। গ্রুপ পর্বে দেখা যাবে না নেইমারকে। দলের তারকাকে নিয়ে সংশয় রয়েছে ব্রাজিল শিবিরে। এখন দেখার মরক্কো ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ছন্দে ফেরে কিনা।

  • সর্বশেষ