শিরোনাম
◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৯ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর সহযোগিতায় প্রথম আলো-ডেইলি স্টারের আগুন নির্বাপন (ভিডিও)

 রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকা অফিস ও ফার্মগেটে ডেইলি স্টার পত্রিকা অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ দুই গণমাধ্যমের আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, প্রথম আলো-ডেইলি স্টারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দুত ঘটনাস্থলে পৌঁছাতে চাইলেও বিলম্বিত হয়, কারণ সড়কে অবস্থান করা শতশত লোকজন তাদের চলাচলে বাধা সৃষ্টি করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নির্বাপনের কাজ শুরু করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাজাহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পাওয়া মাত্রই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়, কিন্তু রাস্তায় শত শত মানুষের বাধার কারণে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে বিলম্ব হয়। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নির্বাপনের কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষোভকারী শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন। তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা শ্লোগান দেন। একপর্যায়ে কিছুজন অফিসের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়।

একই সময়ে ফার্মগেটের ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে একটি দল অফিসে হামলা চালাচ্ছে এবং ভাঙচুর করছে। এতে ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েন।

ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহমেদ দীপ্ত জানান, আগুনের ঘটনায় ছাদের ওপরে প্রায় ২০ জনের মতো অবস্থান নিয়েছিল। হামলাকারীরা আগুন ধরিয়ে দিলে ধোঁয়ায় চলাফেরা করা যাচ্ছিল না। পরে সাংবাদিকরা ছাদে অবস্থান নিয়ে নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেন।

পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়