শিরোনাম
◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এয়ার টিকিটে অস্বাভাবিক ভাড়া ও প্রতারণা রোধে শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার (২৪ আগস্ট) রাতে পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ মনোযোগ সহকারে শুনেন। পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারে ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি; সিভিল অ্যাভিয়েশন রুলসে মোবাইল কোর্ট অন্তর্ভুক্তকরণ; প্রবাসী কল্যাণ ডেস্কের যাত্রীসেবার গতি আনয়ন; এপিবিএন-এর জনবল সংকট নিরসন। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিমানবন্দরে যাত্রীসেবা হবে আরও স্বচ্ছ, গতিশীল ও যাত্রীবান্ধব।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং মন্ত্রণালয় ও বিভিন্ন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়