শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জোয়াও নেভেসের হ‌্যাট‌ট্রিকে বড় জয় পে‌লো ‌পিএস‌জি

স্পোর্টস ডেস্ক :  ফ্রা‌ন্সের সেরা ফুটবল ক্লাব পিএস‌জি সে দে‌শের  লিগ ওয়ানে বড় জয় পেয়েছে। গোলবন্যার ম্যাচে তুলুসকে ৬-৩ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে হ্যাটট্রিক করে ম্যাচ রাঙিয়েছেন পিএসজির জোয়াও নেভেস। জোড়া গোল করেছেন উসমান ডেম্বেলে।

শনিবার (৩০ আগস্ট) নিজেদের মাঠ তুলুস স্টেডিয়ামে পিএসজিকে আতিথ্য দেয় তুলুস।

ম্যাচের শুরুতেই দারুণ বাইসাইকেল শটে গোলের খাতা খোলেন নেভেস। কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। তৃতীয় গোলটিও আসে নেভেসের বাইসাইকেল কিক থেকে। ১৫ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ৩১ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান আরও বাড়িয়ে নেন দেম্বেলে। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য একটি গোল শোধ দেয় তুলুস। ৪-১ এ লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের পেনাল্টি পায় পিএসজি । স্পটকিক থেকে দ্বিতীয় বারের মত জালের দেখা পান ডেম্বেলে। ৭৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস।

ম্যাচের শেষদিকে গোবহো ও ভোসা আরও দুটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি দলটি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা। তথ‌্যসূত্র, যমুনা‌নিউজ

  • সর্বশেষ