শিরোনাম
◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৪:২৭ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রথম জয়ের স্বাদ পেলো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেললেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। 

দু’দফা এগিয়ে গিয়েও তা ধরে রাখতে না পেরে আরেকটি ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলিকে ৩-২ গোলে হারায় ইউনাইটেড। লিগে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল রুবেন আমুরির দল। ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার ৯ নম্বরে আছে তারা।

  • সর্বশেষ