শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে।

রোববার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৩১ দফার সংস্কার নিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। ৩১ দফার মধ্যদিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে। 

তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট দলকে বিএনপি ভোটে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে, এরা দেশীয় ষড়যন্ত্রকারী।

ভারত আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে জানিয়ে মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবারো ক্ষমতায় ফেরানোর অপচেষ্টা চলছে।

গণতন্ত্র রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিএনপির হাত ধরে বিপ্লব আসবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল জাতীয়তাবাদ পতাকার মাধ্যমে।

পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে আজকে বিএনপির জন্মদিনে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়