শিরোনাম
◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানালেন মারিয়া নুর

মনিরুল ইসলাম: ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এতটা নৃশংস ও ন্যক্কারজনক এমন হামলা হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে তার ওপর অবশ্যই হামলা হয়েছে, সেটাও কম না। আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা হামলা করেছিল। কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট-মুক্ত দেশে প্রশাসনের এই সময়ে এসেও এ ধরনের হামলা হবে আমরা কল্পনাও করিনি।

আজ রোববার  দুপুর ১টায়  ঢাকা মেডিকেল কলেজে  হাসপাতালে স্বামীকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মারিয়া। এ সময় তিনি দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া চেয়েছেন।

নুরের স্ত্রী মারিয়া বলেন, ২৯ আগস্ট ঘটনাটি যখন ঘটে, তখন আমি টিভিতে লাইভ দেখছিলাম। কখনো কল্পনাও করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছি, বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।

Advertisement

মারিয়া নুর বলেন, তার স্বাস্থ্যের খবর নিতে আজ হাসপাতালে এসেছি। আমাকে আবার মিডিয়ার সামনে আসতে হবে, এটা চাইনি। 

তিনি বলেন, শারীরিকভাবে অনেকটা আঘাত করা হয়েছে তার ওপর। ব্রেন, নাক, চোয়ালে আঘাতগুলো পেয়েছেন তিনি। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

মারিয়া বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ৩৬ ঘণ্টা পরে তার অবস্থা সম্পর্কে বলা যাবে। জ্ঞান ফিরেছে তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো না। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয়।

তিনি নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানান।

  • সর্বশেষ