শিরোনাম
◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে ওই বাড়িতে রয়েছেন ওই নারী। ঘটনাটি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের।

অভিযুক্ত হাসিবুল শেখ (২১) ওই গ্রামের হাবিবুর রহমান হবি শেখের ছেলে। আর ভুক্তভোগী মামনি আক্তার (২৫) নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দা গ্রামের বক্কার মাতুব্বরের মেয়ে। জানা গেছে প্রেমিকা মামনি আক্তার এক সন্তানের জননী।

অনশনে থাকা মামনি আক্তার বলেন, হাসিবুলের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর ধরে আমাদের সম্পর্ক চলছে। আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আমার সঙ্গে হাসিবুল একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। আমি হাসিবুলের নির্দেশে আমার আগের স্বামীকে তালাক দিয়েছি। কিন্তু বর্তমানে আমি তাকে বিয়ের কথা বললে তিনি টালবাহানা শুরু করে। আমি কোনো উপায় না দেখে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছি।’

তিনি আরও বলেন, ‘হাসিবুলের জন্য আমি স্বামীকে ছেড়ে চলে আসছি। এ অবস্থায় তিনি আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না।’

Advertisement

স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে হাসিবুলের বাড়িতে রোববার সরেজমিনে গেলে, হাসিবুলের বাবা হাবিবুর রহমান হবি শেখ সাংবাদিকদের বলেন, আমার ছেলে হাসিবুল বখাটে ও নেশাখোর। মেয়েটির সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক আছে কি-না আমার জানা নেই। 

অভিযুক্ত হাসিবুল শেখ পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায়,  এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, যেহেতু মেয়ে ও ছেলে দুজনই প্রাপ্তবয়স্ক তাই বিষয়টি পারিবারিক ভাবে সমাধান করলে ভালো হয়। তবে এ ব্যাপারে আইনগত সহায়তা চাইলে দেওয়া হবে।

  • সর্বশেষ