শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

এনডিটিভির প্রতিবেদন: নেপালের গোর্খা জেলায় পাহাড়ি ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় ৩৫টিরও বেশি বাড়িঘর এবং বেশ কয়েকটি সেতু ভেসে গেছে। বুড়ি গণ্ডকী নদীর গতিপথ সাময়িকভাবে বন্ধ হয়ে পানি উপচে পড়ায় এই বিপর্যয় ঘটে।

রবিবার দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। আকস্মিক এই বন্যায় নদীর তীরবর্তী একটি জলবিদ্যুৎ প্রকল্পের ক্যাম্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তে ঘটে যাওয়া ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট বন্যায় ১,৪৫৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হন। নতুন দুর্যোগ দেশটিতে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

গোর্খা জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানান, চুমনুব্রি গ্রামের কাছে নদীটির পানি হঠাৎ বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এতে অন্তত এক ডজন পাকা বাড়ি, দুটি গুরুত্বপূর্ণ ঝুলন্ত সেতু এবং হাইড্রোইলেকট্রিক প্রকল্পের ক্যাম্প সম্পূর্ণ তলিয়ে যায়।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নদীটি পুরোপুরি কালো ও ধূসর হয়ে গেছে এবং ঘন কাদা ও আবর্জনা নিয়ে প্রবাহিত হচ্ছে।

বুড়ি গণ্ডকী নদীটি ভাটিতে গিয়ে ত্রিশূলী নদীর সাথে মিলিত হওয়ায় নেপাল প্রশাসন গোর্খা ছাড়াও তানাহুন, চিতওয়ান, পূর্ব নাওয়ালপরাসী এবং পশ্চিম নাওয়ালপরাসী জেলার নদী তীরবর্তী বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ঝুঁকিপূর্ণ আরুঘাট শহর থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপাল সেনাবাহিনী ইতিমধ্যেই আকাশ ও স্থলপথে বিশেষ উদ্ধার অভিযান শুরু করেছে। কাঠমান্ডু থেকে একটি বিশেষ ‘কুইক রিঅ্যাকশন টিম’ দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়।

ভূমিধসের চরম ঝুঁকিতে থাকা ‘জাগাত’ নামক দুর্গম এলাকা থেকে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে ৬ জন আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। পুরো অঞ্চলের ক্ষয়ক্ষতি নিরূপণে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন।

  • সর্বশেষ