শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:৫৩ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা

টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম পেসার এবং তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন হাসান।

আবু ধাবিতে রোববার (১১ অক্টোবর) দিনের শুরুতেই পরপর তিন বলে ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়া উর রেহমানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিক এটি। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালি ও ২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সোহাগ গাজী পেয়েছিলেন হ্যাটট্রিকের স্বাদ। তারা দুজনই ছিলেন স্পিনার। এবার প্রথম পেসার হিসেবে বিরল এই কীর্তি গড়লেন হাসান।

হাসানের তোপে এখন লিড পাওয়ার আশায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৫.১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২২১ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১২৫ রানে পিছিয়ে তারা।

  • সর্বশেষ