শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:২১ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে অপপ্রচারের অভিযোগ, কর্মবিরতির হুঁশিয়ারি ট্রান্সপোর্ট মালিক সমিতির

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগ  এনে সংবাদ সম্মেলন করেছেন  বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এ ঘটনায় আবু তাহের ভারত নামে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ী  ও বিএনপি নেতার ব বিরুদ্ধে অভিযোগ এনে অপপ্রচার বন্ধ না হলে বন্দরের কার্যক্রম থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আবু তাহের ভারত বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এজেন্সির ভারপ্রাপ্ত সম্পাদক।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২ টায় বেনাপোলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি বলেন, ট্রান্স মালিক সমিতির বৈধ আয়ের উৎসকে চাঁদাবাজি উল্লেখ্য করে আবু তাহের ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো  বিভ্রান্তিকর তথ্যের কারণে ব্যবসায়ী ও সংগঠনের নেতাদের সম্মানহানি হচ্ছে। অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সদস্যরা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিবে। 

  • সর্বশেষ