শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:০৮ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অভিনেত্রী তানজিন তিশা

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।  

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। স্ট্যাটাসে তিশা বলেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।’

জানা গেছে, শনিবার একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তিশা। সেখানে যাওয়ার পথে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। এরপর ওই অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।

তবে কী ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সে বিষয়ে স্পষ্ট করেননি তিশা। তিশার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তিনি পৃথক আরেকটি স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা।  আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি’।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

  • সর্বশেষ