শিরোনাম
◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০১:২১ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদকের মরদেহ ভারত থেকে হস্তান্তরের খবরে সীমান্তে নিরাপত্তা জোরদার

আজিজুল হক, বেনাপোল (যশোর) : ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তিনি মারা যায়।

এদিকে তার মরদেহ আজ সকাল ১০ টার দিকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে হস্তান্তরের কথা রয়েছে। এসময় সীমান্তে যাতে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ,বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। নজরদারিতে রেখেছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। বেনাপোল চেকপোষ্ট এলাকার দেড়শো গজের মধ্যে পাসপোর্টধারী যাত্রী ছাড়া সাধারন মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে।

মরদেহ হস্তান্তরের বিষয় নিয়ে আইনশৃঙ্খলাবাহীর কোন কর্মকর্তা ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হয়নি।

তবে বেনাপোল ইমিগ্রেশন ওসি  সাইফুর রহমান খান জানিয়েছেন মরদেহ ফেরতের বিষয়ে লিখিত কোন তথ্য আসেনি। তবে বিভিন্ন মাধ্যমে তিনি জেনেছেন।

Advertisement

তিনি প্রশ্নের জবাবে আরো জানান, ঐ  সাবেক ছাত্রলীগ নেতারপাসপোর্ট যোগে না অবৈধ ভাবে ভারতে গিয়েছিলেন তার পাসপোর্ট নাম্বার সংগ্রহে না থাকায় এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছেনা।

এদিকে মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে  লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী,পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)...ছোট ভাইয়ের মতো স্নেহস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে...

জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে এবং তার আদর্শের প্রতি রোটন ছিল সবসময় আপসহীন ও অবিচল। রাজনীতির কঠিন ও সংকটময় সময়েও কখনো নেত্রীর আদর্শের সাথে আপস করেননি।

  • সর্বশেষ