আজিজুল হক, বেনাপোল (যশোর): নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর মরদেহ ভারত থেকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে পরিবারের সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে মারা যান মাহফুজুল হায়দার চৌধুরী। এর আগে তিনি বৈধ পাসপোর্টে ভারতে গিয়েছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।