শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোগান্তি কমাতে এনআইডি যাচাইয়ে আসছে আইরিশ স্ক্যান ◈ ক্রসফায়ারে যুবলীগ নেতা একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা: ১৫ বছরের নিচে শিশু ও গুরুতর রোগীরা যেতে পারবেন না

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৯:২২ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএ‌লে নাইটরাইডা‌র্সের বিরু‌দ্ধে ২ উই‌কে‌টে  জিত‌লো চেন্নাই সুপার 

স্পোর্টস ডেস্ক ;  দারুণ লড়াই কর‌লো চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তা‌দের জিততে শেষ ছয় বলে প্রয়োজন আট রান। শেষ ওভারের প্রথম বলেই আন্দ্রে রাসেলকে ডিপ মিড উইকেটে ছক্কা মারেন ধোনি। পরের বলে রান না নিলেও তৃতীয় বলে এক্সট্রা কাভারে ঠেলে এক রান নেন ধোনি। জিততে তখন দরকার তিন বলে এক রান। স্ট্রাইক পেয়েই মিড অনে চার মেরে দল জেতান তরুণ পেসার আনশুল কামবোজ। ১৮০ রান তাড়া করতে নেমে কলকাতাকে দুই উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস।

আইপিএলের পয়েন্ট টেবিলের শেষ স্থানে থাকা চেন্নাইয়ের এটি ১২ ম্যাচে তৃতীয় জয়। সমান ম্যাচে পাঁচটি জয় ও ১১ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে আজিঙ্কা রাহানের কলকাতা। কাগজে-কলমে চেন্নাই বাদ পড়লেও এখনও টুর্নামেন্টে বেশ কিছু যদি-কিন্তুর ওপর টিকে আছে কলকাতা। --- ক্রিক‌ফ্রেঞ্জি

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই আইয়ুশ মাহাত্রের উইকেট হারায় চেন্নাই। ভৈরব অরোরাকে কাভার পয়েন্টে উড়িয়ে মারতে গিয়ে বৃত্তের ভেতর ধরা পড়েন তিনি। পরের ওভারে আরেক ওপেনার ডেভন কনওয়েকে বোল্ড করেন চেন্নাইয়েরই সাবেক ক্রিকেটার মঈন আলী। দুজনই ফিরেন শূন্য রানে।

শর্ট থার্ড ম্যান সীমানায় ক্যাচ দিয়ে দ্রুত রান তোলা উর্ভিল প্যাটেল ফিরে যান তৃতীয় ওভারেই। ১১ বলে একটি চার ও চারটি ছক্কায় ৩১ রান করেন অভিষিক্ত এই উইকেটরক্ষক ব্যাটার। দলীয় ৬০ রানের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার উইকেট হারায় চেন্নাই। তখনও পাওয়ার প্লে' শেষ হয়নি।

এরপর ডিওয়াল্ড ব্রেভিস এবং শিভম দুবে ৬৭ রানের জুটি গড়েন। ২৫ বলে ৫২ রান করে বরুণ চক্রবর্তীর বলে লং অনে ক্যাচ দেন তিনি। তারপর ধোনির সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন দুবে। ৪০ বলে ৪৫ রান করে অরোরার বলে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ১৯তম ওভারে দুবের মত নুর আহমেদের উইকেটও হারায় চেন্নাই। যদিও ধোনির ছক্কায় শেষটা ভালোভাবেই করে দলটি।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এর আগে ২০ ওভারে ছয় উইকেটে ১৭৯ রান করে কলকাতা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চারটি উইকেট একাই তুলে নেন নুর আহমেদ। কলকাতার হয়ে ৩৩ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন রাহানে। এ ছাড়া মানিশ পান্ডে ২৮ বলে অপরাজিত ৩৬ এবং রাসেল ২১ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।

আর ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ৯ বলে ১১ এবং সুনীল নারিন ১৭ বলে ২৬ রান করেন। এ দিন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। নারিন ও রাহানে সর্বোচ্চ ৫৮ এবং শেষদিকে রাসেল ও মানিশ ৪৬ রানের জুটি গড়েন। চেন্নাইয়ের হয়ে বাকি দুটি উইকেট নিয়েছেন কামবোজ এবং জাদেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়