শিরোনাম
◈ ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ২০ হাজার বডিক্যাম কিনেও ব্যবহার করছে না পুলিশ, নেপথ্যে জবাবদিহির ভয় ◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড ◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র ◈ গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে ◈ দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম ◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন 

মনিরুল ইসলাম : বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

আজ সোমবার ১৬ নভেম্বর নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে নেতাকর্মীরা মাজারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক হাবিবুন নবী খান সোহেল, বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ এমপি।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, নবনির্বাচিত সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন এমপি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ বিএনপির নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আ.ন.ম. সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ