শিরোনাম
◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৩:০১ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ পরিবারকেন্দ্রিক দল হয়ে গেছে। কিন্তু দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না। যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সোহেল তাজ বলেন,আমার কোনো এক্সপেক্টেশন নাই এ দল (আওয়ামী লীগ) থেকে। কারণ যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে এ রিয়েলাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে- এখন পর্যন্ত তাদের কাছ থেকে এ ধরনের কথা শুনেছেন। শুধু আমিই বলে যাচ্ছি- (আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে) অনুশোচনা করতে হবে; আত্ম উপলব্ধি করতে হবে; রিয়েলাইজেশন করতে হবে। তো এক আমি যে কিছু করব- আমার কোনো আগ্রহ নেই। কারণ এখানে কোনো রিয়েলাইজেশন নাই। 

সোহেল আরও বলেন, আমি ভালো কিছু দেখছি না। এটা তো একটা পচন ধরা দল। এখানে থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না। এটা একটা পরিবার কেন্দ্রিক দল হয়ে গেছে। কিন্তু একটা দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না। দলের তো একটা নীতি আদর্শ ছিল। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমরা বারবার বলি চেতনা। যে চেতনা বিক্রি করে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এতদিন। এসব অনিয়ম দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হয়েছে গত ১৫ বছরে। মুক্তিযুদ্ধের তাৎপর্য ধ্বংস করেছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে আবার আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা করতে হবে।

  • সর্বশেষ