শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:৪৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সঞ্চালক কে এই আবু ওবাইদাহ অরিন, যা জানাগেলো

আবু ওবাইদাহ অরিন। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের নয়াদিল্লিতে থেকে দেওয়া একটি ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ আবু ওবাইদাহ অরিনের সঞ্চালনার বিষয়টি জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে স্বল্প পরিচিত এই তরুণ কীভাবে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করলেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সাতক্ষীরার বাসিন্দাদের মধ্যে।

খোঁজ নিয়ে জানা গেছে, অরিনের বাড়ি সাতক্ষীরা সদর থানার পাশে মুনজিতপুর লিচুতলা এলাকায়। তাঁর বাবা আবু সোয়েব এবেল ওই এলাকার বাসিন্দা। দুই ভাইয়ের মধ্যে অরিন বড়। শহীদ নাজমুল সরণিতে তাঁর জাহান প্রিন্টিং প্রেস নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি অরিনের মামি এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইনজীবী ইফতেখার আলী তাঁর খালু। অরিন সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর থেকে ভারতে পড়াশোনা করছেন। এ কারণে স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাঁর বিষয়ে তেমন কিছু জানেন না।

মুনজিতপুর লিচুতলার মুদিদোকানি শাহজাহান আলী বলেন, ‘আমি যতটুকু জানি, সে ভারতে পড়াশোনা করে। অনেক ছোট বয়সে ভারতে গেছে। তবে আওয়ামী লীগের সময়ে মাঝে মাঝে বাড়িতে আসত। এখন আর আসে না। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে অরিন আর এলাকায় ফিরে আসেনি।’

advertisement

অরিনের বাবা আবু সোয়েব এবেল বলেন, ‘অরিন ভারতের দিল্লিতে পড়াশোনা করে। সে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে, আমরা এর কিছুই জানি না। হঠাৎ সেদিন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, সে শেখ হাসিনার ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য দিচ্ছে।’

আজ রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভায়ও অরিনকে নিয়ে আলোচনা হয়। সভায় বিষয়টি নিয়ে পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত অনুষ্ঠানের ভিডিও ও তথ্য থেকে জানা যায়, অরিন সেখানে প্রায় ছয় মিনিট ইংরেজিতে বক্তব্য দেন। বক্তব্যে তিনি শেখ হাসিনা ও তাঁর সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। উৎস: আজকের পত্রিকা

  • সর্বশেষ