শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ১২:৩৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহকে হাজির-নাজির জেনে বলছি, আওয়ামী লীগ পজিশনে যাবে: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে জানিয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আল্লাহকে হাজির-নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক দিনে, কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে গদিচ্যুত হয়েছে, তা যদি করে আওয়ামী লীগ আবার ডুববে।’

সম্প্রতি দেশের জনপ্রিয় গণমাধ্যমে টক শোতে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। যারা শেখ হাসিনার সরকারে ছিলেন, যারা অতিরিক্ত করেছেন, দেশে আইন-শৃঙ্খলা আছে, আইনের বই আছে, সংবিধান আছে সেই অনুসারে তাদের বিচার হবে। দরকার পড়লে শেখ হাসিনারও বিচার হবে। কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করা, কার্যক্রম বন্ধ রাখা এটা যারা করেছে তারাই অন্যায় কাজ করেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনায় পরামর্শ দিয়ে কাদের সিদ্দীকী বলেন, ‘বিএনপি যদি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সরকারটা চলেছিল সেভাবে চলে, তাহলে তারেক রহমানের সরকারও ডুববে। মানুষের কথা শুনতে হবে। মানুষকে বিশ্বাস করতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।’

  • সর্বশেষ