শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জামায়াতের দুঃখ যেমন আমির হামজা, তেমনি এনসিপির দুঃখ নাসীরুদ্দীন!’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বক্সিং মেশিনে আঘাত করার সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সংসদ অসুস্থ মির্জা আব্বাসের নাম উল্লেখ করে মন্তব্য করতে দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

সমালোচকদের মতে, এ ধরনের আচরণ রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘনের শামিল। তারা বলছেন, রাজনীতিতে প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সম্মান ও সংযম বজায় রাখা উচিত।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ”।

সংগঠনটি নাসীরুদ্দীন পাটোয়ারীকে এনসিপির “দুঃখ” হিসেবেও উল্লেখ করেছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, “নাসীরুদ্দীন পাটোয়ারীর একটা ভিডিও দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বক্সিং মেশিনে অসুস্থ্য মির্জা আব্বাস সাহেবের নাম বলে পাঞ্চ করে মকারি করতে দেখা গিয়েছে। এগুলা আমাদের কাছে স্পষ্টতই সীমালঙ্ঘন মনে হয়। যেমন নিয়মিত সীমালঙ্ঘন করে জামায়াত এর আমির হামজা সাহেব নারীদের নিয়ে, ভিন্ন ধর্ম নিয়ে বা ওয়াজে যা খুশি তাই বলে। রাজনীতিতে জানা উচিত কোথায় গিয়ে থামা উচিত! নাহলে কদিন বাদে মানুষ বলতে শুরু করবে- চিনের দুঃখ যেমন হোয়াংহো জামায়াতের দুঃখ যেমন আমির হামজা এনসিপির দুঃখ তেমনি নাসীরুদ্দীন!”

তবে, বিতর্কিত এ ঘটনার বিষয়ে নাসীরুদ্দীনের কোনও বক্তব্য এখনও জানা যায়নি। ভিডিওটি কবে, কোথায় ধারণ করা সেটিও জানা যায়নি। ভিডিওতে নাসীরুদ্দীনকে ন্যাড়া মাথায় দেখা গেছে। সম্প্রতি তিনি ওমরাহ পালনে গিয়ে মাথার চুল ফেলে দিয়েছেন। তাই নেটিজেনদের ধারণা, ভিডিওটি সাম্প্রতিক সময়ের।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়