শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১২:২৪ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

মনিরুল ইসলাম: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তিনি সকলকে বিভাজন ও হিংসার ঊর্ধ্বে উঠে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

রোববার রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। ঘৃণা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথ চলার শক্তি।”

তিনি আরও বলেন, বাংলাদেশ বহু ধর্মের মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। এখানে ইসলাম, সনাতন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা সম্প্রীতির সঙ্গে বসবাস করছে।

অতীতে ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের সমর্থন ও সহযোগিতায় ভবিষ্যতে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের প্রত্যাশা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়