শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:৩০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

‘জাস্টিস এবং ডেমোক্রেসি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এতে নাইম আহমাদকে আহ্বায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নতুন এই দলের আত্মপ্রকাশ হয়।

দলটি সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপন করতে চায় বলে জানা গেছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে মাসব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়।

advertisement

এ বিষয়ে নাঈম আহমাদ বলেন, ‘৭২-এর সংবিধান বাতিল করে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করব।’

এ ছাড়া বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যেন প্রহসন না হয়, সেটিও নিশ্চিত করার আশা ব্যক্ত করেন দলটির আহ্বায়ক। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ