শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০১:৪৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

আগামীকাল রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে বিএনপি সরকার ক্ষমা পাবে না বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।

আজ শনিবার (১৪ মার্চ) মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, কাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে আহ্বান না করলে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দল।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা, অনিচ্ছা স্পষ্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া সিটি করপোরেশন প্রশাসক বসিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আযাদ আরও বলেন, জনগণ আশা করেছিল সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কিন্তু জনগণের ভোটাধিকারের প্রতিফলন হয়নি। জনআকাঙ্ক্ষার নির্বাচন হয়নি।

 

  • সর্বশেষ