শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০২:০৯ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ: স্পিকারের উদ্দেশে বিরোধী নেতা

ত্রয়োদশ সংসদের বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না।

শফিকুর রহমান বলেন, আপনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলের। আপনার কাছে সরকারি দল, বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাবো। জাতির কল্যাণের যে কথা বলতে চাইবো, সেগুলো বলার সুযোগ পাবো। 

তিনি আরও বলেন, আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে এটা আমরা আশা করতে চাই। 

এবারের সংসদে অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের নেতা। বলেন,  অনেক তরুণ সদস্য এখানে এসেছে। বয়স একটু বেশি হলেও আমিও তরুণ, আমার জীবনে এটা প্রথম সংসদ।

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন, ইনশাআল্লাহ। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়