শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০১:৫৮ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আলোচনা করতে পারতো: বিরোধীদলীয় উপনেতা

সংসদের প্রথম অধিবেশনে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতি করার প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিরোধী দল। সেইসঙ্গে বিরোধী দল জানিয়েছে, এমনটা করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করে নিতে পারতো।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশ শুরু হয়।

বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এ প্রস্তাবে সমর্থন জানান। তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সংসদে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারতো।

শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন।

advertisement

বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তারেক রহমান বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।

এসময় তিনি পাঁচ বারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতিত্ব করার প্রস্তাব রাখেন।

সরকার দলীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান।

বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এ প্রস্তাবে সমর্থন জানান। তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সংসদে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারতো।

 

  • সর্বশেষ