শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১২:৫৩ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তির’ আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ রোববার। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নারীশক্তির আত্মপ্রকাশ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।  সূত্র: আজকের পত্রিকা

দলীয় সূত্রে জানা গেছে, নারীশক্তির আহ্বায়ক পদে থাকতে পারেন সামান্তা শারমিন অথবা মনিরা শারমিন। সদস্যসচিব হতে পারেন মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক পদে থাকতে পারেন নুসরাত তাবাসসুম।

এ বিষয়ে জানতে চাইলে সামান্তা শারমিন জানান, নারীশক্তির নেতৃত্বে থাকার বিষয়ে তিনি কিছু জানেন না। এই সংগঠনের আহ্বায়কের পদ দেওয়া হলে তিনি সেটি প্রত্যাখ্যান করবেন। এর কারণ হিসেবে এ ধরনের সংগঠনগুলোতে নারীদের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে না বলে অভিযোগ করেন।

সামান্তা বলেন, ‘আমি এমন কোনো সংগঠনে থাকতে চাই না, যেটা শুধু নারীদের নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয়। কোনো মিছিল সভা-সমাবেশ করতে হলে নারী কর্মীদের নিতে হয়, তাই এসব সংগঠন গড়ে তোলা হয়। আওয়ামী লীগ, বিএনপিতেও এমনটা হয়। সত্যিকারের নারী আন্দোলন বা নারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এসব সংগঠনে হয় না।’

এ বিষয়ে মনিরা শারমিনের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে নারীশক্তির নেতৃত্বে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে সামান্তা শারমিন ও নুসরাত তাবাসসুম গত বছর ডিসেম্বরে দলের হয়ে নির্বাচনে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছিলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি নির্বাচনী ঐক্যের সিদ্ধান্ত নেওয়ার পর তাঁরা এ ঘোষণা দেন। এরপর থেকে সামান্তা শারমিন দলে অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় আছেন। তবে নুসরাত তাবাসসুম নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিলেও তিনি পরবর্তীকালে তাঁর অবস্থান থেকে সরে আসেন। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাঁকে।

অন্যদিকে, ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল মাহমুদা মিতুর। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী ঐক্য ঘোষণার পর তিনি জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। জোটের প্রার্থীর পক্ষে প্রচারণাও চালান তিনি।

আর মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়