শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৬, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হাসনাতের বাসায় অভিযান’ নিয়ে যা জানা গেল

কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বাসায় সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং একইসঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফ্যাক্টচেক 

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের নয় এবং তার বাসায় এমন কোনো অভিযানও হয়নি। প্রকৃতপক্ষে, সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও তার  তিন সঙ্গীকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারিতে একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি সাভারে সেনা অভিযানের দৃশ্য। 

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইন গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নাহিদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। 

তাছাড়া, হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের দাবির বিষয়ে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। 

সুতরাং, সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও তার তিন সঙ্গীকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনাকে হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযান দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়