শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২০ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

সারাদেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি এবং ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। 

সংবাদ সম্মেলনে বর্তমান নির্বাচনী পরিবেশ ও মাঠ পর্যায়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দলের অবস্থান তুলে ধরা হবে। রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র দুপুর ২টার সংবাদ সম্মেলনই নয়, নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে আজ আরও দুবার ব্রিফিং করা হবে। এর মধ্যে বিকেল সাড়ে ৫টায় এবং রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। 

সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে এনসিপির প্রার্থীদের এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা এবং সমর্থকদের ওপর হামলার যেসব অভিযোগ উঠেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এই সংবাদ সম্মেলনগুলোতে উপস্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ঢাকা-৮ ও রংপুর-৪ আসনে দলের পক্ষ থেকে যেসব শঙ্কার কথা জানানো হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন কোনো ঘোষণা দেবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।

দলটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান, সারাদেশ থেকে সংগৃহীত তথ্য-প্রমাণ এবং বিভিন্ন কেন্দ্রে ঘটে যাওয়া পরিস্থিতির আলোকে এই জরুরি সংবাদ সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের ভূমিকা এবং মাঠ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও এনসিপি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। 

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গঠিত এই নতুন রাজনৈতিক শক্তির প্রথম নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং জনমতের প্রতিফলন নিয়ে আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। গণমাধ্যমকর্মীদের সঠিক সময়ে উপস্থিত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়