শিরোনাম
◈ নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে যেতে পারেন তারেক রহমান, আলোচনায় হাসিনার প্রত্যর্পণ: টাইমস অব ইন্ডিয়া ◈ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা বাংলা‌দে‌শের ◈ পর্যায়ক্রমে চালু হচ্ছে বন্ধ পাটকল, লক্ষ্য ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের আশা ◈ রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল ◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্দিষ্ট একটি দল ওভার অ্যাম্বিশিয়াস। তারা অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসার জন্য উদগ্রীব হয়ে আছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনিস্টিউটে ভোটাধিকার প্রযোগের আগে তিনি এসব কথা বলেন।

কোনো দলের নাম উল্লেখ না করেই সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা ওভার অ্যাম্বিশিয়াস, বাংলার ঠিক শব্দটা এখানে আনতে পারছি না। অতি উচ্চভিলাষী হবে। তাদের মাঝে তাড়না, যে কোনো ভাবে ক্ষমতায় যেতেই হবে। এই অভিলাষ পুরোনে তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে দেখলাম। কয়েকটি জায়গায় সাজাও হয়েছে। ব্যালট পেপার ছাপানোর মতো কিছু কিছু ঘটনাও দেখেছি।

বাংলাদেশের মানুষ এদের প্রত্যাখ্যান করবে বলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এগুলো আপনারা জানেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব ঘটনায় তারা জড়িত। তাদের আটক করা হয়েছে, প্রমাণিত হয়েছে। সাজাও দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমাদের যে গণতান্ত্রিক চর্চা আছে তা সব রাজনৈতিক দলের মেনে চলতে হবে। এই বাংলাদেশের মানুষ আর কোনো দিন অপসংস্কৃতি মেনে নেবে না। বরং প্রত্যাখান করবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন, তারা ভিন্ন রাস্তায় বা অন্যভাবে ক্ষমতায় যাওয়ার যে উচ্চাভিলাষ সেটা বাস্তবায়ন করার জন্য তারা অনৈতিক পন্থা বেছে নিচ্ছে। যা অবশ্যই নিন্দনীয়। বাংলাদেশের মানুষ এদের প্রত্যাখান করেছে, সামনেও করবে।

  • সর্বশেষ