শিরোনাম
◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩১ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বুধবার বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে বনানীর কে ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর ভবনে এ ক্লিনিকের উদ্বোধন করা হয়।

সংগঠনের সদস্যরা জানান, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই স্লোগান সামনে রেখে দেশজুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে কাজ করছে। পাশাপাশি ঢাকায় আহত ও অসুস্থ প্রাণীদের জরুরি চিকিৎসাসেবায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিচালনা করছে সংগঠনটি।

তারা আশা প্রকাশ করেন, এই ফ্রি এনিমেল ক্লিনিকের মাধ্যমে প্রাণীদের চিকিৎসাসেবা সহজলভ্য হবে এবং মানুষ প্রাণী কল্যাণে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত হবে।

 

  • সর্বশেষ