শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রচারণায় আমজনতার তারেকের ওপর ডিম নিক্ষেপের অভিযোগ

আমজনতার দলের সদস্যসচিব ও ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. তারেক রহমানের ওপর ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। তিনি বলেছেন, আমার ওপর ডিম হামলা করেছিল। তাই একটু চিল্লাচিল্লি হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছি সবার কাছে। এখানে আমরা যে আসছি না, পথে পথে সমস্যা করছে।

ডিম মারছে, দাঁড়িপাল্লার লোকেরা মারছে। ভিডিও আছে আমাদের কাছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুকে আপলোড করা নির্বাচনী জনসংযোগের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের স্পষ্ট কথা, আজকে যারা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা নিয়ে অপমান করছে।

আমাদের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। আমরা এমনি এমনি বলি না। এই লোকগুলো দেশ স্বাধীন করেছিল। যখন প্রতিবাদ করি, তখন বলে তারেক ভাই আপনি বদলে গেছেন।
আমি কবে ভাই দেশের বিরুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম। আপনাদের দালালি করতে হবে তাই না। যারা ১৯৭১ সালে লাইন ধরে মানুষকে গুলি করে মেরেছে তাদের পক্ষে বলতে হবে। মাথায় টুপি দিলেই ভালো হওয়া যাবে? 
তিনি আরো বলেন, ভাই আপনাদের এলাকায় সমিতি আছে না, কোনো ব্যক্তি যদি খুন করে বলে মাফ করে দেন। এবার আমাকে সমিতির সভাপতি বানান, আপনি কি বানাবেন? যারা এদেশে হত্যা করেছে, ধর্ষণ করেছে তারা যদি বলে ক্ষমা করে দেন আমাকে প্রধানমন্ত্রী বানান, বানাবেন আপনারা?

আমি দুঃখ প্রকাশ করছি সবার কাছে, আমাদের এই প্রতিবাদ সংসদে গেলেও চলবে।

এরা কিন্তু নকল সিল বানাচ্ছে ভোট চুরির জন্য। এই নকল সিল দিয়ে তারা সিল মারবে। আপনাদের ভোট ছাড়াই এমপি হতে চায়।

এখানে একটা বিবাদ হয়েছিল, আমার ওপর ডিম হামলা করেছিল। তাই একটু চিল্লাচিল্লি হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছি সবার কাছে। এখানে আমরা যে আসছি না পথে পথে সমস্যা করছে। ডিম মারছে, দাঁড়িপাল্লার লোকেরা মারছে। ভিডিও আছে আমাদের কাছে। যাইহোক সবার কাছে ক্ষমা চাই। আমি তারেক, প্রজাপতি মার্কা দোয়া করবেন সবাই।

  • সর্বশেষ