শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা

শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে শাহবাগ ছেড়েছে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ ছেড়ে যান। এসময় আন্দোলনকারীদের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে সৈকত সেখানে ছিলেন।

তখন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলনকারীদের শাহবাগ ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ‘লীগ সক্রিয় হয়েছে। তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’

Advertisement

এদিন দুপুরের পর হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা করেন নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে তারা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এরপর তাদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তারা ফের শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

 

  • সর্বশেষ