শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পুলিশের হামলার বিচার চেয়ে সরকারকে এক ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে এই আল্টিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের পোশাকে যারা হামলা চালিয়েছে, তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চায় কিনা—তা তদন্ত করতে হবে। আগামী এক ঘণ্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এবি জুবায়ের বলেন, আজকের এই হামলার সঙ্গে পুলিশ লীগ জড়িত। কে বা কারা তাদের নিয়ন্ত্রণ করেছেন, সেটিও খুঁজে বের করতে হবে। তারা পরিকল্পিতভাবে আজকের ইস্যুকে বড় করেছেন এবং অনেক মানুষকে নির্দয়ভাবে পিটিয়েছেন। এসব ঘটনার শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার ইস্যুতে ইনকিলাব মঞ্চ যে দাবি জানিয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে। আগামী ৮ তারিখের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘকে চিঠি দিতে হবে। 

 

  • সর্বশেষ