শিরোনাম
◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি করতে গিয়ে ফেরারী জীবন কাটিয়েছি, ১২ ফেব্রুয়ারী ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দিবে : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম : ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য  মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিথ্যাচার ও অনাচার থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেছেন, ১২ ফেব্রুয়ারী ভোটাররা ভোটের মাধ্যমে এসব মিথ্যাচার ও অনাচারের জবাব দিবে। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি জনগণ অনেক সচেতন। তারা ভালভাবেই বুঝে কাকে দিয়ে এলাকার কাজে লাগবে। আমি জয়লাভ করলেও এলাকাবাসীর সাথে আছি, আর না করলেও আমি তাদের সাথে আছি। আমি এলাকার সন্তান। আমার বাবা-মাসহ পরিবার কবর এলাকাতেই। 

শুক্রবার পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে রাতে তিনি মালিবাগ টুইন টাওয়ার (৮০০) ফ্ল্যাটে পিঠা উৎসব অংশ নেন ও উঠান বৈঠক করেন। পরে শহীদ বাগ মসজিদ গলিতে এলাকাবাসীর সাথে উঠন বৈঠকে মিলিত হন।

মির্জা আব্বাস বলেন, রাজনীতি করতে গিয়ে ফেরারী জীবন কাটিয়েছি। শত বিপদেও এলাকার মানুষের পাশে থেকেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার দ্বারা কারও অনিষ্ট হয়নি, বরং আমার কাছে এসে ফিরে গেছে এমন লোক খুঁজে পাওয়া যাবে না। 

তিনি বলেন, আমি কারও সম্পর্কে সমালোচনা করি না। চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না।তাই বলছি-অপরের বিরুদ্ধে নোংরামি না করে এলাকাবাসীর জন্য অতীতে কি করেছেন এবং আগামীতে কি করবেন তা বলে জনগণের কাছে ভোট চান। নির্বাচনকে কুলসিত না করে উৎসবমুখর করে তোলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়