শিরোনাম
◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা’

মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির শেষ নির্বাচনী জনসভা আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে ঢাকা ও আশপাশের এলাকার বিএনপির প্রার্থীরা অংশ নেবেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি প্রত্যাশা করে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে। এত নিপীড়ন সহ্য করেও বিএনপিকে দমন করা যায়নি।

তিনি আরও বলেন, বিএনপি ধানের শীষকে শুধু একটি প্রতীক হিসেবে দেখে না, এটি মানুষের আবেগের প্রতীক। সেই আবেগ ধারণ করেই জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেবে। তিনি জানান, ৮ ফেব্রুয়ারির সবশেষ নির্বাচনী জনসভা সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

জামায়াত আমীরের একটি স্ট্যাটাস প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’—এই প্রবাদটি নিজে একটি কাজ করে সেটিকে নানাভাবে ঢাকার চেষ্টার কারণে প্রচলিত। বর্তমানে যা কিছু দেখা যাচ্ছে, তা শাক দিয়ে মাছ ঢাকারই নামান্তর।

এ দিকে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা জানান, আগামীকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকার সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়