শিরোনাম
◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরার মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে সাবেক এমপি প্রাণগোপাল দত্ত, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের একটি মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তিনি সেখানে চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানেও যুক্ত আছেন।

চিকিৎসা শিক্ষা ও হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ডা. প্রাণগোপাল দত্ত বাংলাদেশে অধ্যাপক ও খ্যাতনামা চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ছিলেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চান্দিনা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে তিনি ত্রিপুরার একটি সরকারি মেডিকেল প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা পেশায় পুনরায় সক্রিয় হয়ে ওঠায় সেখানে সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে তিনি ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ডা. প্রাণগোপাল দত্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ