শিরোনাম
◈ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ◈ ৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যা তদন্তের অপ্রকাশিত প্রতিবেদন ◈ শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার ◈ ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পেতে যা করতে হবে ◈ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ◈ লাখো আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ◈ সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, জামায়াতের আবেদন কার্যতালিকা থেকে বাদ ◈ ছুটি শেষে ফিরেই দুঃসংবাদ: আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী ◈ মডেল স্নিগ্ধা কে নিয়ে যা বললো শাহরিয়ার নাজিম জয়(ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ নির্বাচন সাজা‌নো, ফলাফলও পূর্ব নির্ধা‌রিত: ভারতীয় মিডিয়াকে সজীব ওয়া‌জেদ জয়

ডেস্ক রি‌পোর্ট : বাংলাদেশের আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, এই নির্বাচন সাজানো। এর ফলাফল পূর্ব নির্ধারিত। সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে ভার্চুয়ালি অংশ নিয়ে জয় বলেন, কত কোটি অতিরিক্ত পোস্টাল ব্যালট ছাপা হয়েছে কোনও পর্যবেক্ষক দেশের ভিতর দেখতে পারবে না। কোনও সাংবাদিক বুঝতে পারবে না। সূত্র: মানবজ‌মিন

ব্যালটগুলি কোথা থেকে এসেছে, আসল ব্যালটে ছাপ পড়েছে নাকি কুয়েতে বসে বা অন্য কোথাও বসে হাজারে হাজারে কয়েকজন মিলে ছাপ দিয়েছে  এটা বিতর্কে আসছে। এটা বোঝার কোনও উপায় নেই।  এটি প্রমাণ করাও কঠিন। 

বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে জয় বলেন,  আমি জানি আপনারা যারা দেশে আছেন, কষ্টে আছেন। আইনশৃঙ্খলা নেই।  মব সন্ত্রাস চলছে। যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে তারাই আক্রমণের শিকার  হবেন।  তবে অনেকে হয়তো ভাবছেন ভোট দিয়ে এই পরিস্থিতির হাত থেকে বাঁচবেন।  কিন্তু সত্যিই কি বাঁচবেন? এটি  একটি সাজানো নির্বাচন।

আপনারা ভোট দিন বা না দিন তাতে কিছু আসে যায় না। আমরা জানি ফলাফল নির্ধারিত হয়ে রয়েছে। তার মতে, নির্বাচনে বিএনপি হয় তো বেশি সিট পাবে, কিন্তু খুব বেশি সিট দেবে না। যাতে একটি দুর্বল সরকার হয়। তাই কেউ যাতে বেশি সিট না পায় তা নিশ্চিত করা হয়েছে।  এককভাবে বেশি সিট কেউ পাবে না।

তিনি বলেন, আপনি যদি এই নির্বাচনে ভোট দেন তাহলে এই নির্বাচনকে তারা আইনসঙ্গত করে তুলবে।  তাই বাংলাদেশকে যদি রক্ষা করতে চান তাহলে ভোট দিতে যাবেন না।  যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তারা যদি দেশকে রক্ষা করতে চান, সংবিধানকে রক্ষা করতে চান তাহলে ভোট দিতে যাবেন না।

তিনি আরও বলেন, নির্বাচনের ফল ঠিক করা রয়েছে। তবে আপনি যদি ভোট না দেন তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সম্প্রতি বাংলাদেশ নিয়ে লেখা ‘ইনশাল্লাহ বাংলাদেশ’ নামে প্রকাশিত বই নিয়ে এই আলোচনা সভার আয়োজন করেছিল খোলা হাওয়া নামে একটি সংস্থা। সভার মুখ্য আকর্ষণ ছিল হাসিনা পুত্রের ভাষণ। আইসিসিআরের সত্যজিৎ রায় মিলনায়তনে আয়োজিত এই সভায় বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

কলকাতায় থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাংসদ সহ অঙ্গসংগঠনের বহু নেতা ও কর্মীর উপস্থিতি ছিল বিশেষ লক্ষ্যণীয়। জয়ের ভাষণের সময় তাদের মধ্যে উৎসাহও দেখা গিয়েছে।  এর আগে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতেও প্রথম প্রকাশ্যে রেকর্ড করা অডিও ভাষণ দিয়েছেন। এছাড়া ভারতে আশ্রয় নেবার পর থেকে হাসিনা নিয়মিত তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অডিও ভাষণ দিচ্ছেন। ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গেও নিয়মিত ই-মেইলে সাক্ষাৎকার দিচ্ছেন। তবে তিনি কখনোই প্রকাশ্যে আসেননি।

হাসিনা পুত্র জয় বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিলেও ভারতীয় দর্শকদের সামনে দেয়া কলকাতার এই অনুষ্ঠান নিয়ে প্রবল আগ্রহ ছিল। জয় তার ভাষণে বর্তমান সরকারের নানা কীর্তির কথা তুলে ধরেন। পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীরও তীব্র সমালোচনা করেন। 

অনুষ্টানের শুরুতে উদ্বোধক ভারতের সাবেক  সাংসদ স্বপন দাশগুপ্ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণ রয়েছে। লেখক দীপ হালদার ও শহীদুল হাসান খোকন ‘ইনশাল্লাহ বাংলাদেশ’ বইটি রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন। এছাড়া বক্তব্য রাখেন বিজেপির নেতা পঙ্কজ রায়, সিপিআই-র  সায়রা শাহ হালিম ও কংগ্রেসের রুহান মিত্র। সাংবাদিক মানস ঘোষও এতে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়