শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যাদের জনসম্পৃক্ততা নেই তারা কিভাবে নিশ্চিত জয়ের কথা বলছে: প্রশ্ন মির্জা আব্বাসের

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির  অন্যতম সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ৭৭ সাল থেকে আমি এ এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি আমি জয়লাভ করবো। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এখনও বলতে পারবো না আমি নিশ্চিত জয়ী হবো। অথচ, যারা কখনও নির্বাচন করে নাই। জনসম্পৃক্ততা নয়, নিজ এলাকায় পরিচিত নয়, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনই জড়িত ছিলো না তারা কি করে বলে নিশ্চিত জিতবে!

আজ সোমবার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামায শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকালে তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনী ও এর আশে পাশের মার্কেট এলাকায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন। রাতে তিনি শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করবেন।

মির্জা আব্বাস বলেন, যারা কখনই জয়ী হবার কথা নয়, তারা নাকি জিতেই আছে। এতে আমি সন্দিহান, তারা নির্বাচনে কারচুপি করবে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা করছে। 

নারীসমাজকে নিয়ে সম্প্রতি জামায়াত আমীরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এরআগেও বেফাঁস মন্তব্য করেছেন। উনি অভিজ্ঞ ও বিজ্ঞ লোক। বেসিক্যালী উনি জাসদ করতেন। তিনিসহ সিনিয়র তিনজনই অন্যদল থেকে জামায়াতে এসেছেন। উনারা জামায়াতে এসে ভাবসাব এমন যে, এমনকিছু না বললে মানুষ কি করে বুঝবে তারা জামায়াত করে। তাই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার মত সাহস পায়। 

তিনি বলেন, যদিও তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ের মধ্যে ফেরত পাওয়া যায় আমি জানতাম না।

  • সর্বশেষ