শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ দলের বৈঠক শেষে যা বললেন মামুনুল হক

ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক জানান, দশটি দলের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি বলেন, রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা, আমরা সবাই একসঙ্গেই এগিয়ে যেতে পারবো। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারবো—এই আশা করছি।

তিনি আরও বলেন, জোটের মধ্যে সমন্বয় ও ঐক্যের ভিত্তিতে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

জোটের নেতারা আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে শিগগিরই প্রার্থী ও আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়