শিরোনাম
◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে উগ্রপন্থা ছড়িয়ে পড়া ভারতের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। নিউজ১৮-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার দাবি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ইতিমধ্যেই প্রায় দশ লাখ রোহিঙ্গাকে প্রশিক্ষণ দিয়েছে। তাদেরকে বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন খুব দ্রুত উগ্রবাদের একটি নতুন কেন্দ্র হয়ে উঠছে।

আমাদের সময়ে আমরা কখনো ভারত বা নেপাল থেকে আসা কোনো শিক্ষার্থীকে উগ্রপন্থায় জড়াতে দিইনি। কিন্তু এখন সবকিছুই ঘটছে। কামাল আরও বলেন, আমাদের সময়ে অনেক বিদেশি ছাত্র বাংলাদেশে পড়তে আসতেন। আমরা তাদের বিদেশি শিক্ষার্থী হিসেবে সহযোগিতা করতাম। কিন্তু আমার কাছে যেসব তথ্য আছে সে অনুযায়ী এখন জামায়াত ও বর্তমান সরকার মিলে ভারতীয় ছাত্রদের উগ্রবাদী করে তুলছে।

তিনি অভিযোগ করেন, জামায়াত এখন ছাত্রদের দিয়ে একটি ‘মিলিশিয়া বাহিনী’ তৈরি করছে। তারা আইনশৃঙ্খলাবাহিনীকে সহায়তা করবে। প্রায় ৮০০০ ছাত্রকে ইতিমধ্যে প্রশিক্ষণ দিয়েছে এবং একটি বিদেশি রাষ্ট্র থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের শাসনামলে জামায়াতে ইসলামী, তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবির এবং হিজবুত তাহরির নিষিদ্ধ ছিল। কিন্তু এখন তারা আবারও শক্তিশালী হয়ে উঠছে এই নতুন মিলিশিয়া বাহিনীর সহায়তায়।

Advertisement

কীভাবে শিক্ষার্থীরা উগ্রপন্থায় জড়াচ্ছে

নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, বাংলাদেশের তরুণদের মধ্যে বাড়তে থাকা উগ্রপন্থার প্রবণতা এখন ভারতের নিরাপত্তা সংস্থার জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক সংকটের সময়, যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, তখন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় ৮৫০০ ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছিলেন।

সূত্র জানান- ঢাকা, সিলেট, রাজশাহী এবং চট্টগ্রামের মেডিকেল কলেজগুলিতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশকে লক্ষ্য করে মতাদর্শগতভাবে প্রভাবিত করার কাজ শুরু হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবির আবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে। ছাত্রশিবির এখন ছাত্রাবাস, নামাজ আদায়ের গ্রুপ এবং সাপ্তাহিক ধর্মীয় শিবির বা প্রশিক্ষণ ক্যাম্পগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিচ্ছে। বিশেষ করে ফরিদপুর, মিরপুর ও উত্তরা মেডিকেল জোনে। এই মেডিকেল কলেজগুলো এখন ভারত ও নেপালের শিক্ষার্থীদের জন্য মতাদর্শগত প্রভাব বিস্তারের ‘আইডিওলজিক্যাল পাইপলাইন’-এ পরিণত হয়েছে।’

সূত্রগুলো আরও বলেছেন, প্রতিবছর ছাত্রভিত্তিক বা ছোট আকারের ইজতেমাসদৃশ ধর্মীয় সমাবেশে প্রায় ২ থেকে ৩ লাখ তরুণ অংশ নেন। এই সমাবেশে ভারতীয় ও বিদেশি শিক্ষার্থীরাও অংশ নেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা এসব সংগঠনই করে দেয় এবং স্থানীয়ভাবে বিশেষ ছাড়ও দেয়া হয়।

অনুবাদ: মানবজমিন

  • সর্বশেষ