নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুল গ্রেফতার হয়েছেন। গুলশান এলাকার নদ্দায থেকে চাঁদাবাজির মামলায়গতকাল শুক্রবার গভীর রাতে গুলশান থানা পুলিশ গ্রেফতার করে।
জানা গেছে, শরিফুল গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক।নদ্দা এলাকায় একটি বাস কাউন্টারের ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নিয়ে গিয়ে মারধর করে রিভলবার ঠেকিয়ে চাঁদা দাবি করেন শরিফুল। পরে পরিবহন মালিকের থানায় অভিযোগের পরে গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শরিফুল গুলশান নদ্দা এলাকার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।