শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএমএসআরআই- এর নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ

মনিরুল ইসলাম : দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই)-এর নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

বৃহস্পতিবার  সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এক্সিকিউটিভ কমিটির (ইসি) এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই) দেশের চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য এবং আধুনিক মেডিকেল টেকনোলজি নিয়ে কাজ করা একটি অন্যতম বেসরকারি গবেষণা ও শিক্ষামূলক সংস্থা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশে উন্নত মানের চিকিৎসা শিক্ষা, দক্ষ জনবল তৈরি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছে।

বিএমএসআরআই অধীনে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ ডেন্টাল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এই তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠান বর্তমানে চলমান রয়েছে।

  • সর্বশেষ