শিরোনাম
◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৮:৫৮ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাত্মা গান্ধীকে নোবেল না দেওয়া লজ্জাজনক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: মহাত্মা গান্ধী শুধু ভারতীয়দের নেতা না, তিনি ছিলেন পৃথিবীর শান্তিকামী মানুষের পথপ্রদর্শক। মহাত্মা গান্ধীকে নোবেল পুরস্কার না দেওয়া পৃথিবীবাসীর জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১ অক্টোবর) বিশ্ব অহিংস দিবস-২০২২ উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি এ আলোচনাসভার আয়োজন করে।

মোজাম্মেল হক বলেন, বর্তমান সহিংস বিশ্বে মহাত্মা গান্ধীর মতো অহিংস নেতার বড়ই প্রয়োজন। অনেক অখ্যাত ও সহিংস নেতা নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু মহাত্মা গান্ধীকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি।

মহাত্মা গান্ধীর জন্যই যুদ্ধ না করেও ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ব্রিটিশদের জেল-জুলুম, অত্যাচার-নিপীড়ন, খুন, লুণ্ঠন, জবরদখল, ষড়যন্ত্র, অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে নিরলস লড়াইয়ে গান্ধীর অহিংসবাদই ছিল একমাত্র হাতিয়ার।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর নিম চন্দ্র ভৌমিক।

এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রফেসর কামরুল হাসান এবং ওলামা লীগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ