শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১১:১৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসমর্থনে বিএনপির ইশতেহারই সরকারি রূপরেখা: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া বিএনপির দলীয় ইশতেহার এখন সরকারের ইশতেহার হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের সমাপনী অধিবেশনে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ও জনগণের কল্যাণে দলীয়ভাবে দেয়া ইশতেহারে জনগণ সমর্থন জানিয়েছেন। তাই এটি এখন দেশের জনগণের ও সরকারের ইশতেহার। যা এখন বাস্তবায়ন করতে হবে।’
 
জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের যৌক্তিক প্রত্যাশা পূরণে সাধ্যমতো সরকার বদ্ধপরিকর। জনগণ যে রাষ্ট্রের মালিক, সেবার মান দিয়ে তা প্রমাণ দিতে হবে।’
 
 তারেক রহমান আরও বলেন, ‘প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে। সরকার জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে চায়। রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস, তা অর্জনে প্রশাসনের ভূমিকা রাখতে হবে। মানুষের উপকার করার ভাবনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’
 
জেলা প্রশাসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে যেকোনো মানবিক ও কল্যাণমূলক কাজে জেলা প্রশাসকদের সহযোগিতা করার আশ্বাসও দেন সরকার প্রধান।
 
পরে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসি এবং বিভাগীয় কমিশনাররা নৈশভোজে অংশ নেন।
 
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে, মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে গত ৩ মে চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়। এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করবেন। এরপর তার সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা।
 
মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতিনির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন ডিসি বা জেলা প্রশাসকরা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেয়া প্রস্তাব নিয়ে প্রতিবছর ডিসি সম্মেলনে আলোচনার মাধ্যমে নেয়া হয় কার্যকর সিদ্ধান্ত।

 এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে জেলা প্রশাসকদের দেয়া এক হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ