শিরোনাম
◈ জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে ◈ সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ ◈ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম ◈ ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শে কিটো ডায়েটে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি ◈ হাম-উপসর্গে হাজারের পথে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৪ জনের ◈ এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির ◈ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব ◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৫ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি-ঢাকা সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে।

২৯ জানুয়ারি থেকে এই রুটে সপ্তাহে দুদিন ফ্লাইট চলাচল শুরু হবে। ২০১২ সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে নিয়মিত সরাসরি বিমান যোগাযোগ শুরু হচ্ছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, সপ্তাহে দুইটি ফ্লাইট নিয়ে করাচি-ঢাকা রুটে বিমান চলাচল পুনরায় চালু করা হচ্ছে।

সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে যোগাযোগ সহজ হবে, বাড়বে ব্যবসায়ী, পর্যটক ও পরিবারগুলোর যাতায়াত সুবিধা।

ঢাকা থেকে পাকিস্তান যেতে দীর্ঘ ১৪ বছর ধরে যাত্রীরা দুবাই ও দোহার মতো ট্রানজিট পয়েন্টের উপর নির্ভর করতো।

ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামগ্রিক যোগাযোগের উন্নতির লক্ষণ দেখা যাওয়ায় টিকিট বিক্রিতে এই অভাবনীয় সাড়া পাওয়া গেছে।

২০২৪ সালের নভেম্বরে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে কার্গো শিপিং পুনরায় শুরু হয়।

গত মাসে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জানুয়ারিতে সরাসরি ফ্লাইট শুরুর কথা জানান।

হাসিনার মেয়াদে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও কর্মকর্তারা বলছেন, তার অপসারণ ও নির্বাসনের পর সম্পর্কের উন্নতি হয়েছে।

সাম্প্রতিক সফর ও সংলাপের মধ্যে রয়েছে গত বছরের আগস্টে পাকিস্থানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সফর ও ডিসেম্বরে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের ঢাকা সফর।

  • সর্বশেষ