শিরোনাম
◈ জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে ◈ সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ ◈ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম ◈ ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শে কিটো ডায়েটে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি ◈ হাম-উপসর্গে হাজারের পথে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৪ জনের ◈ এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির ◈ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব ◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১২:৪০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল অ্যাপে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু, জেনে নিন প্রক্রিয়া

মোবাইল অ্যাপের মাধ্যমে এখন থেকে র‌্যাপিড পাসে রিচার্জ করতে পারবেন মেট্রোরেলের যাত্রীরা। এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এই উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহার আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

ডিটিসিএ জানিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা কাউন্টারে না গিয়েই রিচার্জ করতে পারবেন। রিচার্জের ইতিহাস দেখা, কার্ড ব্যবহার এবং ব্যালেন্স যাচাই করা, এনএফসি সমর্থিত স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিক ব্যালেন্স পরীক্ষা করা সম্ভব। এছাড়া বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ডসহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করা যাবে।

অনলাইনে রিচার্জ করতে হলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে একবার সাইন-আপ করতে হবে। যারা আগে র‌্যাপিড পাসের ওয়েবসাইটে নিবন্ধিত ছিলেন, তারা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। 

লগইনের পর পূর্বে যুক্ত করা কার্ড স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এবং প্রয়োজনে নতুন র‌্যাপিড পাস বা এমআরটি কার্ড যুক্ত করা যাবে। রিচার্জের ক্ষেত্রে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনলাইনে টপ-আপ করা যাবে। 

তবে কার্ডে ব্যালেন্স কার্যকর হওয়ার জন্য তা অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করতে হবে। সফল রিচার্জের পর নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। একবারে একটি কার্ডে শুধুমাত্র একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে। পেন্ডিং রিচার্জ বাতিল করতে চাইলে সাত দিনের মধ্যে আবেদন করা যাবে, তবে এতে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য।

ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

মোবাইল অ্যাপ চালু হওয়ার মাধ্যমে যাত্রীরা যেকোনো সময় ও স্থান থেকে রিচার্জ করতে পারবেন। এই উদ্যোগের ফলে যাত্রীসেবার মান উন্নত হবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র‌্যাপিড পাস ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারণের পথ সুগম হবে।

এর আগে, গত বছরের ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে র‌্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধা চালু করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক র‌্যাপিড পাস অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।

 

 

  • সর্বশেষ