শিরোনাম
◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট বন্ধে জয়-পলক ফোনালাপ: ‘মা ইয়েস বললে ওপেন, নো বললে ব্লক’

জুলাই–আগস্টে ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের ফোনালাপের একটি বক্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছে প্রসিকিউশন। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ফোনালাপে জয় পলককে বলেন— “যখন মা বলবেন সিগন্যাল ইয়েস, তখন ওপেন; যখন বলবেন নো, তখন ব্লক।”

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কথোপকথনের বিষয়টি উপস্থাপন করা হয়।

জুলাই–আগস্টে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে তিনটি অভিযোগ পাঠ করা হয় এবং অডিওর অনুলিপিসহ ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয়।

শুনানি শেষে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান চলাকালে পরিকল্পিতভাবে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়, পরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্র–জনতার ওপর চালানো হত্যাযজ্ঞের তথ্য বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল।”

তিনি আরও বলেন, আন্দোলনকারীরা যেন পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে না পারেন—সে উদ্দেশ্যেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।

প্রসিকিউটর জানান, ইন্টারনেট বন্ধের প্রমাণ হিসেবে আসামিদের ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এই রেকর্ডগুলো এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) সংরক্ষণ করেছিল।

“তৎকালীন সরকার নিজেদের প্রয়োজনে এনটিএমসির মাধ্যমে এসব রেকর্ড করাত। সেই সরকারি রেকর্ডই আজ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে,” বলেন গাজী এমএইচ তামিম।

প্রসিকিউশন জানায়, ফোনালাপে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত আটটি অ্যাপ চিহ্নিত করে সেগুলো বন্ধ করার সিদ্ধান্তের কথাও উঠে এসেছে। ট্রাইব্যুনালে পড়ে শোনানো ফোনালাপের একটি অংশে জয় পলককে বলেন, “তুমি রেডি থাকো। তোমার সম্ভাব্য সবকিছু সক্ষমতা নিয়ে। যখন মা বলবেন সিগন্যাল ইয়েস, তখন ওপেন। যখন বলবেন নো, তখন ব্লক।”

প্রসিকিউটর জানান, তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল—এ সংক্রান্ত সরকারি চিঠি, নথি ও উপাত্তও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের ডিসচার্জ (অব্যাহতি) শুনানি অনুষ্ঠিত হবে। এরপর অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়